1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মিঠাপুকুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন
রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র প্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকারের সভাপতিত্বে শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অডিটোরিয়াম হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান রানা। এর আগে দুপুর ৩ টার দিকে বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রাব্বানী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক। এছাড়াও ছাত্র প্রতিনিধি মোত্তাসিম বিল্লাহ সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )