1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ ১ কারবারি গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ ১ কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ আব্দুল আজিজ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ধৃত আব্দুল আজিজ ওই গ্রামের মৃত হযরত আলী মূছুল্লীর ছেলে।

জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে  কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রবিবার দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম চরভূরুঙ্গামারী গ্রামের (পূর্ব পাড়া) আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৯৬ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফিরদৌস বলেন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সহ আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় মাদক দ্রব্য সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে আগামীকাল কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )