ঈদের নামাজ পড়া মোজাম্মেল হোসেন নামের এক মুসল্লীর বলেন, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে অথবা চাঁদ দেখার খবর পাওয়া গেলে তাদের সাথে মিল রেখে আমরা রোজা রাখি ও ঈদের নামাজ আদায় করি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, বিগত বছরের ন্যায় এবারেও ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা ও ছিট পাইকেরছড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।