1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্ব মুসলিমের ডাকে গঙ্গাচড়াতেও ফিলিস্তিনের পক্ষে স্মরণকালের বিপক্ষোভ মিছিল  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশ্ব মুসলিমের ডাকে গঙ্গাচড়াতেও ফিলিস্তিনের পক্ষে স্মরণকালের বিপক্ষোভ মিছিল 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন
বিশ্ব মুসলিমের ডাকে সারা দেশের ন্যায় গঙ্গাচড়াতেও  ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত,নৃশংস  মানবতাবিরোধী গণহত্যার  বন্ধের প্রতিবাদে গর্জে উঠেছে সর্বস্তরের  মানুষ । সোমবার ৭ এপ্রিল বাদ আছর  তাক্বওয়া জামে মসজিদের সামনে থেকে স্মরণকালের  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গঙ্গাচড়া বাজারের সব সড়ক প্রদক্ষিণ শেষে বাজার জিরো পয়েন্টে   সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
উপস্থিত সর্বস্তরের মানুষের কণ্ঠে স্বমস্বরে  “ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। ” গণহত্যা চলবে না, মুসলিম উম্মাহ এক হও, মানবতা রক্ষা করো, ফিলিস্তিন বাঁচাও,ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র , গাজায় রক্ত ঝরছে, জাতিসংঘ নীরব কেন?” স্লোগানে মুখরিত হয় গঙ্গাচড়া।
মিছিলে অংশ নেন হাজার হাজার ছোট-বড়, যুবক-প্রবীণ, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী-কৃষক আলেম ওলামা, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিকসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।  সকলের চোখেমুখে ছিল ক্ষোভ, কণ্ঠে ছিল প্রতিবাদের তীব্র আওয়াজ।
উপস্থিতির পক্ষে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা  মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি -মাওলানা রোকনুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মুকুল, ছাত্রদলের নেতা -গাজী মাজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন গঙ্গাচড়া উপজেলা সেক্রেটারি ইউনুছ আলী, গণঅধিকার পরিষদ উচ্চতর সদস্য হানিফ খান সজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মাও : শোয়াইবুর রহমান, যুবদল নেতা মমিনুল ইসলাম বাবু,ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা সভাপতি শিশির , ছাত্র সমন্বয়ক ফাহিম ও  এনসিপি নেতা রিফাত সমন্বয়ক শাহজালাল শ্রাবণ ।
 বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশুদের উপর বোমা বর্ষণ , হাসপাতাল ও স্কুলে হামলা চালিয়ে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের শীর্ষে পৌঁছে গেছে । বিশ্ব মানবতা আজ রক্তাক্ত। মুসলিম উম্মাহর প্রতি আমাদের আহ্বান -এখনই ঐক্যবদ্ধ হোন, ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন। “
পাশাপাশি  বক্তারা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের দাবি—বিশ্ববাসী নীরব থেকে ফিলিস্তিনের রক্তস্নানের অংশীদার হতে পারে না। এখনই সময় সোচ্চার হওয়ার।”
শান্তিপূর্ণ সমাপ্তি ও দোয়া মাহফিল শেষে আয়োজকরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। তাঁরা মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এই বিক্ষোভ প্রমাণ করে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য হৃদয়ের দরজা খোলা। গঙ্গাচড়ার মানুষ আজ কেবল প্রতিবাদ করেনি—তারা মানবতার পক্ষে ইতিহাসের পক্ষে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )