
সত্যবাণী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে শ্রীমদ্ভগবদগীতা মহাযজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা গতকাল ১৯ এপ্রিল শনিবার উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চান্দামারী গ্রামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, গঙ্গাচড়া শাখার আহ্বায়ক তপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও প্রধান শিক্ষক তালুক হাবু দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কমল কান্ত রায়, ওয়ারিস শাহরিয়ার (জনি) সাংবাদিক, হাবিবুর রহমান (রিপন) সাধারণ সম্পাদক বিএনপি বেতগাড়ী ইউনিয়ন শাখা, ভবেশ চন্দ্র সরকার, শিক্ষক বাগডহরা ডিএসডিএম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আচার্য বিপুল চন্দ্র মহন্ত।উপস্থাপনায় ছিলেন নদীয় কিশোর রায়,সঙ্গীতশিল্পী, বাংলাদেশ বেতার রংপুর। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন মিনতি মহন্ত ও সরস্বতী রানী সরকার। কর্মসূচির মধ্যে ছিল দিবসের সকালে শুভ অধিবাস,শ্রীমদ্ভগবদগীতা মহাযজ্ঞানুষ্ঠান,বিশ্বশান্তির পতাকা উত্তোলন, মহাযজ্ঞ শেষে শ্রীমদ্ভগবদগীতা দান,দুপুরে গোবিন্দের ভোগ,বিকেলে আলোচনা সভা ও ভক্তিগীতি পরিবেশন।
Related