1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে ৫ আওয়ামীলীগ নেতা গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে ৫ আওয়ামীলীগ নেতা গ্রেফতার 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে থানা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতাকে আটক করেছে। রবিবার (২০ এপ্রিল) রাতে তাদের করে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা শ্রমিক লীগের সদস্য ও পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান,পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মালেক,শিলখুড়ি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর ইসলাম নুরু,শিলখুড়ি ৯ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম,আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য মো. মোতাব্বের হোসেন মাদবর মেম্বার।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ বলেন গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।সোমবার ২১ এপ্রিল গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )