1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৫ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

হিলিতে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৫

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ১শ ১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টাপেন্টাডলসহ পৌর শহরের ধরন্দা এলাকার আয়নাল হকের ছেলে বেলাল হোসেন (২৭)।

এছাড়া জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীরা হলেন, উত্তর বাসুদেবপুর এলাকার মৃত কালাম আজাদের ছেলে  আনিসুজ্জামান হিরো(৩৫), মধ্য বাসুদেবপুরের মিরুর ছেলে
নয়ন(৩৪),উত্তর বাসুদেবপুরের রবি কসাই উরফে খাটুর ছেলে তাজু (২৮), ধরন্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩২)।

হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর উপজেলাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে থানার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য টাপেন্ডাল ট্যাবলেট, জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরের পরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )