1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্যকারী কলেজ শিক্ষিকাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্যকারী কলেজ শিক্ষিকাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪১১ জন দেখেছেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্যকারী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজের ফিনান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক লাকী খাতুনকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) সকালে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, শিক্ষার্থী আনিসুর রহমান প্রমুখ।
এর আগে শুক্রবার লাকী খাতুন তার ফেসবুক পেইজে নারীদের পর্দা প্রথা নিয়ে বিরূপ মন্তব্য করে একটি পোস্ট দিলে ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ হন। শনিবার লাকী খাতুনের নাগেশ্বরীর সাপখাওয়া বাড়ি ঘেরাও করে তৌহিদি জনতা। এর পর থেকে লাকী খাতুন পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )