


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী কৃষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে SACP ও RAINS প্রকল্পের আওতায় অর্ধ দিন স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন প্রণালি বিষয়ক প্রতিযোগিতামূলক নারী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটির আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সারোয়ার তৌহিদ। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. জুয়েল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য উপজেলার ১০টী ইউনিয়নের ৩ জন করে নারী কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।