1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন রাজিবপুর সদর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। উপজেলার সদর ইউনিয়ন রাজিবপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের ১৩০ জন কৃষকের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়। কৃষিনির্ভর এই ইউনিয়নের কৃষকদের কষ্ট লাঘবের জন্য এবং কৃষি খাতের উন্নয়নের জন্য এই স্প্রে মেশিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন এই স্প্রে মেশিন খোলা বাজারে বিক্রি না করে কৃষকরা ব্যবহার করলে রাজিবপুরের কৃষির খাতের উন্নয়ন হবে। আর কৃষি খাতের উন্নয়ন হলে গোটা বাংলাদেশের উন্নয়ন হবে।

স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজপুর উপজেলা বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, কৃষি কর্মকর্তা রতন মিয়া, ফ্রেন্ডশিপ সুশাসন প্রকল্পের আইনী ও সাধারণ তথ্য সভা কেন্দ্রের প্যারালিগাল মো. আলতাফ হোসেন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেসুর রহমান সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )