1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইশরাকের শপথ কবে, মেয়রের মেয়াদ হবে কতদিন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ইশরাকের শপথ কবে, মেয়রের মেয়াদ হবে কতদিন

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে লাগাতার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গত ১৩ মে রিট করেন। গত মঙ্গলবার রিটের ওপর শুনানি নিয়ে আদেশের জন্য গতকাল বৃহস্পতিবার দিন রাখেন হাইকোর্ট।

এর ঠিক একদিন আগে গত বুধবার সকাল থেকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে রাজধানীর কাকরাইল ও মৎস্য ভবনসহ সুপ্রিম কোর্টের আশপাশের এলাকায় আন্দোলন শুরু করে বিএনপি ও ইশরাকের কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে রাজপথ থেকে ঘরে ফেরেন তারা। তবে, এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসি দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালতের এ আদেশের পর আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দেন।

ইশরাক হোসেনকে যদি মেয়র পদ বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তিনি আগামী ২৯ জুন পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ সপ্তাহ পাঁচেকের জন্য মেয়র হবেন তিনি। তবে শপথ নিতে যত দেরি হবে, এই পাঁচ সপ্তাহ সময় তত কমে আসবে

ইশরাকের শপথসহ সার্বিক বিষয়টি নিয়ে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে বলে জানা গেছে। ইশরাক নিজেও প্রস্তুতি নিচ্ছেন। মেয়র পদ নিয়ে নানা জটিলতার পর এখন শপথ অনুষ্ঠান সম্পন্ন হলে মেয়র হিসেবে তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন সে প্রশ্ন উঠেছে। তার আগে অবশ্য দেখার পালা কবে শপথ নিচ্ছে ইশরাক।

আইনজীবীদের কেউ কেউ বলছেন, দক্ষিণ সিটির নির্বাচনী তফসিল ঘোষণা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে পরবর্তী মেয়রকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত ইশরাক হোসেন দায়িত্ব পালন করবেন। আইনজীবীদের একজন জাগো নিউজকে জানিয়েছেন, পূর্ণ মেয়াদে (৫ বছর) তাকে দায়িত্ব পালন করা উচিত। অন্য একজন আইনজীবী মনে করছেন, ইশরাকের এখন মেয়র পদে বসা উচিত হবে নাকি পরবর্তী সিটি নির্বাচনের দাবি তোলা উচিত হবে সেটি তার ভাবা দরকার। আগামীতে দক্ষিণ সিটির মেয়র হলে জনগণের জন্য করণীয় কী হবে, ইশরাকের এখন সে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

নির্বাচন কমিশন শুধু গেজেট করেন। এটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন, এটি সঠিক নয়। ইলেকশন কমিশনের এখানে কন্টেস্ট করার সুযোগ নেই। গেজেট হয়েছে, গেজেটের ত্রিশ দিনের মধ্যে শপথ দিতে হবে। এটি হলো আইনি বাধ্যবাধকতা। এসময়ের মধ্যে শপথ না দিলে আদালত অবমাননা হবে।- ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার দুই সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশেনের মেয়রদের অপসারণ করা হয়। এসব জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। তবে নির্বাচনের পর করা মামলার রায়ে গত ১ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনে শাহাদাত হোসেনকে, গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালত। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের নামে গেজেটও জারি হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র হন। ওই বছরের ১৬ মে দায়িত্ব নেওয়ার পর ৩০ জুন প্রথম বোর্ড সভা হয়। সে মোতাবেক করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২৯ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )