1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাকে বিয়ে করেছেন আহমেদ হাসান সানি | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কাকে বিয়ে করেছেন আহমেদ হাসান সানি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। এবার জানা গেলে বিয়ে করতে যাচ্ছেন করতে যাচ্ছেন সানি।

শুক্রবার (২৩ মে) পাত্রীর বাসায় ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছে। পাত্রী নুসরাত ইসলাম মাটি।

বিষয়টি নিশ্চিত করে আহমেদ হাসান সানি বলেন, ‘বন্ধু ছিলাম আমরা, তারপর কিছুদিন প্রেম করেছি। প্রেমের সময়ে আমরা বুঝেছি আমার মধ্যে তার একজন বন্ধু আছে এবং তার মধ্যে আমারও একজন বন্ধু আছে। ও (মাটি) তো লেখক-শিক্ষক, আমি যেহেতু সংগীতশিল্পী-নির্মাতা; আমরা দুজনের ম্যাজিক্যালি মনের মিলটা রয়েছে। গল্প করতে করতে প্রেম হয়েছে। এখনও গল্পই করছি।’ তিনি আরও জানান, আগামী নভেম্বরে জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

গত ১৬ মে মুক্তি পেয়েছে নির্মাতা পিপলু খান পরিচালিত সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি লিখেছেন নুসরাত ইসলাম মাটি। তিনি ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে গল্প-চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।

এদিকে সানির বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র আলোচিত হয়েছে। এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি। অনুরাগীদের আরও একটি সুখবর দিলেন। তিনি জানান, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন দুটি গান। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটিই কবিতা থেকে গানে রূপান্তর। একটি কবি শহীদ কাদরীর, অন্যটি বর্তমান প্রজন্মের আলোচিত কবি হাসান রোবায়েতের ‘ছায়াকারবালা’ কাব্যগ্রন্থের একটি কবিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )