1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গর্বিত’ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

‘আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গর্বিত’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন

পেহেলগাম কাণ্ডে বেশ সরব হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার ভারতীয় নিহত সেনাদের স্ত্রীদের জন্য বড় পদক্ষেপ নিলেন তিনি। যে সেনারা নিহত হয়েছেন তাদের স্ত্রীদের কল্যাণের জন্য এক কোটি টাকা দান করলেন অভিনেত্রী।

 

তার কথায়, ‘আমরা ভারতীয় সেনা বাহিনীর জন্য খুবই গর্বিত। সেনার পরিবারের মানুষ আরও বেশি শক্তিশালী ও সাহসী হন। দেশের জন্য যে মায়েরা নিজের ছেলেদের দিয়ে দেন, তাদের দেখেছেন? সেই স্ত্রীদের দেখেছেন যারা কখনোই নিজের স্বামীর মুখের হাসি আর দেখতে পাবেন না?’

‘সেই সন্তানদের দিতে তাকান, যারা কখনো তাদের বাবাদের দেখতে পাবেন না। এটাই তাদের বাস্তবতা যার পরিবর্তন হবে না কোনো দিনই। তাদের জন্য তাই অনেক শুভকামনা।’

অভিনেত্রী নিজেও সেনা পরিবারের মেয়ে। কিছুদিন আগেও একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি তো সেনা পরিবারের মেয়ে। তাই এসব ঘটনা আমার মনকে তীব্র ভাবে আঘাত করে। তাই রক্ত ঝরলে আমি চুপ থাকতে পারি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )