1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভূমি মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভূমি মেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৬ জন দেখেছেন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার(২৫মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিসের সেবা রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)অ:দা: গোলাম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন,ভূমিসেবা পেতে আপনারা ১৬১২২নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন,পল্লীবিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,ব্যবসায়ী ফরিদুল হক শাহিন শিকদার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন দশ ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তাগণ ও উপকারভোগী জমির মালিকরা। ভূমি সেবা সপ্তাহটি ২৫ মে থেকে শুরু হয়ে চলবে ২৭মে পর্যন্ত ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )