1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঈদে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঈদে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) অ‌্যাজেন্টস অ‌্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এই বন্ধের বিষয়টি জানা গেছে।

পত্রে বলা হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৫ জুন (বৃহস্প‌তিবার) থেকে ১৪ জুন (শ‌নিবার) পর্যন্ত সকল প্রকার আমদা‌নি রপ্তা‌নি বন্ধ থাকবে। আগামী ১৫ জুন ২০২৫ স্থলবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে ব‌লেও ওই প‌ত্রে উল্লেখ করা হয়।

ভূরুঙ্গামারী সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্র্যাফিক) গিয়াস উদ্দিন জানান, আজ বৃহস্প‌তিবার (৫জুন) থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০দিন সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )