1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২১ জন দেখেছেন

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

সংস্থাটি জানিয়েছে, শনিবার ইসরায়েলের সমুদ্র উপকূলবর্তী সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ছিলেন ৬০ বছর বয়সী একজন নারী। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষকেও উদ্ধার করা হয়, পরে যাকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এমডিএ।

গত শুক্রবার ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় একজন নিহত হয়। তাছাড়া আহত হয় আরও প্রায় অর্ধশত ইসরায়েলি। ইসরায়েলের জরুরি সেবাবিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) দাবি, আহতদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত বলেন, শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং আরও ৪০ জনের মতো মানুষ আহত হয়েছেন।

এমডিএ’র পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এর পরপরই এমডিএ’র জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তিন ধাপে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে ইরান হুঁশিয়ারি দেয়, যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে- এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )