1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয় সহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয় সহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগছ সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশী ও ৪ ভারতীয় নাগরিক সহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এর মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু। পরে বিজিবির টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মিস্ত্রি পাড়া ও পেদিয়াগছ ক্যাম্পে নিয়ে যায়। শনিবার দুপুরে তাদের সদর ও তেতুঁলিয়া থানায় জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।
এদিকে, সদর উপজেলার আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জন বাংলাদেশী পরিচয় নিশ্চিতের পরে তাদের পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের পাহাড়ায় রাখা হয়েছে।
এছাড়া আটক ৪ ভারতীয় নাগরিককে মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।
সদর উপজেলায় আটক হওয়া ৭ বাংলাদেশী হলেন, খুলনা সিটি কর্পোরেশনের ফতেবাজার মুধূপুুর এলাকার আয়েশা শেখ (৩৯), ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।
অপরদিকে, আটক হওয়া ৪ বাংলাদেশী হলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী ম-ল (৩১), স্ত্রী আজমিরা খাতুন (২৫), তার মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী ম-ল (৪)।
এছাড়া, তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছে আটক ৫ বাংলাদেশীকে তেতুঁলিয়া ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শারশা উপজেলার বড় কলোনী এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭), কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ ৪ জন, মহিলা ৩ জন, শিশু ৪ জন। পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার  ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশীকে পুশইন করে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম আলী বলেন, পুশইন হওয়া ৭ বাংলাদেশীকে আমাদের কাছে জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। পরে তাদের পঞ্চগড় ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। আমাদের পুলিশ তাদের পাহাড়া দিচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তরের পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। আমাদের পুলিশ তাদের পাহাড়া দিচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশী ও ৪ জন ভারতীয়। আমরা বাংলাদেশীদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর ভারতীয়দের বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )