1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে  ড্রাম ট্রাকের ধাক্বায় মৃত্যু-২ আহত-৩ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে  ড্রাম ট্রাকের ধাক্বায় মৃত্যু-২ আহত-৩

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্যাকের ধাক্বায়  ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ জুলাই) দূপূরে ভূরুঙ্গামারী – সোনাহাট স্হল বন্দর সড়কের ঘুন্টি ঘর নামক স্হানে। মৃত্যু ব্যক্তিরা হলো ভূরুঙ্গামারী  উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আনিকা (১২)।

জানাগেছে, রবিবার দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটো রিকশা ভূরুঙ্গামারী আসার পথে ভূরুঙ্গামারী টু স্হল বন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্হায় অটোচালক বানু মিয়াসহ আরো ৩ যাত্রীকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় চালক বানু মিয়ার মৃত্যু ঘটে।

আহতরা হলো নাগেশ্বরী উপজেলার রায়গন্জ ইউনিয়নের রতনপুর এলাকার আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও  কন‍্যা ফাতেমা (৯)। আহতদের উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, দুর্ঘটায় ঘটনাস্থলেই একজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )