


ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে আলোচন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টঋচঙ) রত্না আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা.আফিফা জিন্নাত আফি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কমিউনিটি মেডিকেল পরিদর্শক হাবিবুল্লাহ,একেএম ফারুক,দেলোয়ার হুসাইন প্রমুখ।
দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৬ জনকে সম্মাননা প্রদান ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।