1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবির দেওয়ালে জয় বাংলা-শেখ হাসিনা ফিরবে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বেরোবির দেওয়ালে জয় বাংলা-শেখ হাসিনা ফিরবে

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ এমন দেওয়াল লিখনের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহিদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘নিষিদ্ধ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে যাবে, আর প্রশাসন চেয়ে চেয়ে দেখবে? তারা সব সিসিটিভি ক্যামেরা সকালের মধ্যেই দেওয়ার দাবি জানান। সেইসঙ্গে কারা এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে তাদের গ্রেফতার করার দাবি জানান।

তারা আরও বলেন, আবু সাঈদের কবর ছুঁয়ে আমরা শপথ করে এসেছি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে শুধু ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। ক্যাম্পাসে যারা নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে দেওয়ালে লিখেছে। তাদের প্রশাসন আইনের আওতায় না আনলে শিক্ষার্থীরা নিজেরাই খুঁজে বের করবে। এর সব দায়িত্ব নিতে হবে প্রশাসনকে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহান সুমন, রহমত আলী, শাহরিয়ার সোহাগসহ অন্যরা বক্তব্য রাখেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে ক্যাম্পাসের হলসহ বিভিন্ন জায়াগয় নিষিদ্ধ ছাত্রলীগ দেওয়াল লিখন করেছে। আমরা মনে করি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )