1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দেয়া সেই আলীগ কর্মী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দেয়া সেই আলীগ কর্মী আটক

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দেয়া সেই আওয়ামীলীগ কর্মী ময়নাল হক (৩৫) কে তার বানানো নৌকা সহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালের দিকে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। নৌকার সাথে নিজেদের ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামীলীগের র্কমী।
শুক্রবার সকালে নৌকা ও ব্যানার ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেফতার
ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা
হয়েছে। অপর ব্যক্তিকে আটকের চষ্টো চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )