1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৫৭ জন দেখেছেন

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করেছে।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক…

• বাহামাস
• বার্বাডোস
• ভুটান
• বলিভিয়া
• ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
• বুরুন্ডি
• কম্বোডিয়া
• কেপ ভার্দে দ্বীপপুঞ্জ
• কমোরো দ্বীপপুঞ্জ
• কুক দ্বীপপুঞ্জ
• জিবুতি
• ডমিনিকা
• ফিজি
• গ্রেনাডা
• গিনি-বিসাউ
• হাইতি
• জামাইকা
• কেনিয়া
• কিরিবাতি
• মাদাগাস্কার
• মালদ্বীপ
• মাইক্রোনেশিয়া
• মন্টসেরাট
• মোজাম্বিক
• নেপাল
• নিউয়ে
• রুয়ান্ডা
• সামোয়া
• সিশেলস
• সিয়েরা লিওন
• সোমালিয়া
• শ্রীলঙ্কা
• সেন্ট কিটস অ্যান্ড নেভিস
• সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
• গাম্বিয়া
• তিমুর-লেস্তে
• ত্রিনিদাদ ও টোবাগো
• টুভালু
• ভানুয়াতু

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )