1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‌্যালী ও গণসমাবেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‌্যালী ও গণসমাবেশ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

ঐতিহাসিক গণ- অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিজয় র‌্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে বিএসসি মোড় থেকে এ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রতীক মঞ্চে গণসমাবেশে মিলিত হয়।

 

বিজয় র‌্যালীতে হাজারো মানুষ অংশগ্রহন করেন। এসময় জুলাই- আগষ্ট আন্দোলনে শহীদদের ছবি সংযুক্ত ফেসটুন ব্যানার ও জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে তারা। প্রতীক মঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়খ কমিটির অন্যতম সদস্য ডা. ইনিুছ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফউল আলশ শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান,পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক প্রমূখ।

 

এসময় জুলাই শহীদ গোলাম রাব্বানীর বাবা ও রাশেদুল ইসলামের ভাইয়ের উপহাহার সামগ্রী তুলে দেন বিএনপির নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )