
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুঃস্থ ও অসহায় ১৬ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কর্নারচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪ টি হুইলচেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি কর্নার চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: গওসল আযম, থেরাপি সহকারী রাজীব আহমেদ, আব্বাস আলী, শহিদুল ইসলাম সোহান প্রমুখ।
Related