
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা সীমান্তে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মন দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে ধর্মপুর বেপারীটারী সীমান্ত এলাকায় একদল চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের সাথে থাকা ভারতীয় গাঁজার পটলাগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে দুই মন দুই কেজি ভারতীয় গাঁজা জব্দ করে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় ৮২ কেজি (দুই মন দুই কেজি) গাঁজা জব্দ করেছে। যার বর্তমান বাজার মূল্য-২ লাখ ৮৭ হাজার টাকা। তিনি আরও জানান সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related