1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তানে মিসাইল মেরে সুনামি তৈরির হুমকি মিঠুনের | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তানে মিসাইল মেরে সুনামি তৈরির হুমকি মিঠুনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদ চুক্তি নিয়ে কথা বলেছেন। তিনি ভারতের সঙ্গে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার যদি যুদ্ধ হয় তাহলে ‘পাকিস্তান তার ছয় নদী আবারও উদ্ধার করবে’।

বিলাওয়াল ভুট্টোর এমন হুমকি-ধামকির পর পাল্টা হুমকি দিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি মঙ্গলবার (১২ আগস্ট) বলেছেন, যদি বিলাওয়াল এমন হুমকির সুরে কথা বলতে থাকেন তাহলে ভারতের ধৈর্যের বাধ ভেঙে যাবে। তখন পাকিস্তানে একের পর এক ব্রাহমোস মিসাইল নিক্ষেপ করবে ভারত। এরপর নদীর বাঁধ খুলে দিলে পাকিস্তানে সুনামি হবে।

মিঠুন বলেন, “যদি বিলাওয়াল এভাবে কথা বলতে থাকেন, আমাদের ধৈর্য ভেঙে যায়, তাহলে একটির পর একটি ব্রাহমোস মিসাইল নিক্ষেপ করা হবে। এরপর আমরা বাঁধ খুলে দিব। এত সুনামি হবে। পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি এগুলো বিলাওয়াল ভুট্টোকে বললাম।”

এদিকে সিন্ধু নদ নিয়ে বিলাওয়াল ভুট্টো বলেছেন, “যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদে কোনো হামলার ঘোষণা দেন, তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার ওপর হামলা চালাবেন। যদি যুদ্ধ বাধে, তাহলে মোদিকে আটকানোর ক্ষমতা পাকিস্তানের মানুষের আছে। আরেকবার যদি যুদ্ধ বাধে তাহলে পাকিস্তান তার ছয় নদীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )