1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দীর্ঘ সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দীর্ঘ সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু  হয়েছে। আজ রবিবার বিকাল ৪ টার সময় নওগার মের্সাস জগদিস চন্দ্র রায়  নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান আমদানি করেন।
সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি রাশেদ ফৈরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্থীতিশীল হওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর আমাদের মের্সাস জয়নাল আবেদীন ট্রের্ডাস নামের সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু করি। আজকে বিকালে ১ ট্রাকে ৩০ ট্রন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ ভারতের বিহার ও নাসিক থেকে আমদানি করা হচ্ছে। তিনি আরও বলেন,  ভারত থেকে ২৫০ ডলারে আমদানি করা হচ্ছে পেঁয়াজ গুলো। তবে আমদানি হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৩ই মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )