1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পিএস লাভলু গ্রেফতার | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কাউনিয়ায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির পিএস লাভলু গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) রংপুরের কাউনিয়ায় থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগষ্ট) তাকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে নিজ বাড়ী থেকে থেকে গ্রেফতার করা হয়। লাভলু মিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের তইবুল খাঁ ছেলে।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত সোমবার রাত আড়াইটার দিকে হারাগাছ থানা পুলিশের সহায়তায় রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এসময় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) মো: লাভলু মিয়াকে আটক করে। সেখান থেকে আটক লাভলু মিয়াকে কোতয়ালী থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তিনি কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলার আসামী।
রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান বলেন, রংপুর মহানগরে ইসকনের ঘটনায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দায়ের হওয়া ১৮ নাম্বার মামলার এজাহারনামীয় ২৯ নং আসামী লাভলু মিয়া। আজ সোমবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )