1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ভিডিও বানাতেই মহিপুর তিস্তা সেতু থেকে নদীতে লাফ, নিখোঁজ কলেজছাত্র - উৎস | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ভিডিও বানাতেই মহিপুর তিস্তা সেতু থেকে নদীতে লাফ, নিখোঁজ কলেজছাত্র – উৎস

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ জন দেখেছেন
নিহত
নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েট করতে এসে ভিডিও বানাতে সেতু থেকে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে নিরব রায় উৎস (১৮) নামের এক শিক্ষার্থী। শনিবার (২৩ আগষ্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে নিরব রায় উৎসসহ নদী পাড়ে যান। রংপুর সরকারি কলেজে পড়ার সুবাদে একই মেসে থাকেন সাত বন্ধু। মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে এসে বিকেল ৫টার দিকে ভিডিও কনটেন্ট তৈরির উদ্দেশ্যে তিন বন্ধু শাকিল, উৎস ও রুপম নদীতে লাফ দেয়। এদের মধ্যে শাকিল ও রুপম কয়েক মিনিটের মধ্যে সাঁতরে উঠতে পারলেও নিরব তলিয়ে যায়।

এরপর সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালায়। তবে রাত ৮ টা পর্যন্ত নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে। অন্যদের মধ্যে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বলাগ্রামের লাভলু মিয়ার ছেলে আল আমিন (১৮),দিনাজপুরের বিরাপুর উপজেলার মাছুম আলীর ছেলে মাহাদী হাসান (১৯), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেঙ্গুনিয়া গ্রামের আমির হোসেনের ছেলে শাকিল (১৮), নীলফামারী জেলার শৈলমারী গ্রামের মহাদেব রায়ের ছেলে শ্রী শিশির রায় (১৮), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নূর ইসলামের ছেলে কাইফ কিফায়াত এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে রুপম ইসলাম (১৮)।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রংপুরের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নিখোঁজকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, কন্টেন্ট ক্রিয়েটের জন্য নিজের জীবন বিপন্ন হয় এরকম ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের বিরত থাকতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয়দের অভিযোগ, মহিপুর তিস্তা সেতু ও নদীপাড়ে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নজরদারি নেই। নদীর প্রবল স্রোতে কেউ যেন নদীতে না নামে সে বিষয়ে পর্যটন সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )