1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী : ফরহাদ মজহার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী : ফরহাদ মজহার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১২ জন দেখেছেন
072

বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী। বেগম খালেদা জিয়ার আপোস সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

ফরহাদ মজহার বলেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে, এই সরকার টিকবে না বলেও মন্তব্য করেছেন। এ সময় তিনি আরো বলেন, তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সকল রাজনৈতিক দলকে রাখতে হবে।

আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সকলের মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপতিত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )