1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি ও সভা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ফুলবাড়ীতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি ও সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন
Oplus_131072
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে পাঁচ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদরের কাছারী মাঠ বটতলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সভাপতি  আনসার আলী মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, শ্রমিক দলের আহ্বায়ক সাইফুর রহমান, কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )