1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে নদীভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

নাগেশ্বরীতে নদীভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালেরঘাটের পূর্ব তীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙ্গন। কয়েকদিনের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে শতশত একর ফসলী জমি ও বসতভিটা।

ভাঙ্গনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতি বাড়িসহ নানা স্থাপনা। ভাঙ্গন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে গতকাল বুধবার বেলা ১১টায় নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার কয়েকশ মানুষ।

এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মৌলভী মাজহারুল ইসলামসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )