1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তিন যুগের ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে পড়ার শঙ্কা, পথচারীর ভোগান্তি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

তিন যুগের ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে পড়ার শঙ্কা, পথচারীর ভোগান্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে ব্রিজের বিভিন্ন স্থানে বড় গর্ত আর ভাঙনের চলাচলে বেশ ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকায় প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয় এই ব্রিজটি। প্রায় ৮ বছর আগে ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়লেও কয়েক হাজার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচলা করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে এটি ধসে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

 

আর এই সেতুর দিয়ে ঝুঁকি নিয়ে শুধু বৈরাতী নয়, উত্তর-দক্ষিণ ঘনেশ্যাম, হাজিরহাট, আমিনগঞ্জসহ প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, লালমনিরহাট টেক্সটাইল, কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, করিম উদ্দিন একাডেমি, বৈরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করিমপুর নেছাবিয়া দাখিল মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত একমাত্র ভরসা ব্রিজটি। ব্রিজের উপরের অংশ ভেঙ্গে গেছে, ফাটল ধরেছে পিলারে। ভারী বস্তু বা অন্য কিছু বহনের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফলে এলাকার মানুষ চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে। এ ছাড়া কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়ি নিয়ে আসতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।

 

ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা রনি মিয়া বলেন, প্রায় অনেক বছর ধরে ব্রিজটি ভাঙন দেখা দিয়েছে। এই ব্রিজের উপর দিয়ে বড় কোনো যানবাহন চলাচল করতে হলে এর উপর কাঠ বসিয়ে দিতে হয়। এখানকার মানুষ খুব ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা উপজেলা প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে আকুল আবেদন সেতুটি যেন দ্রুত সংস্কার করা হয়। আমাদের গ্রামের সকলের দাবি সেতুটার যেন দ্রুত মেরামত করা হয়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন , ব্রিজটির খোঁজখবর নিয়ে , উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )