
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাওডাংগা ইউনিয়ন শাখার আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাংগা ইউনিয়ন যুবদলের সংগ্রামী সদস্য সচিব আয়নাল হক।
নাওডাংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক সহ নাওডাংগা ইউনিয়ন ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে নাওডাংগা বন্ধুমহল দল একাদশ, গোরকমন্ডল ফুটবল দল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।
Related