1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ।

বিশেষ অতিথি  ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন আল আমিন।বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক অফিসার আখতারুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) আব্দুস সোবাহানের সার্বিক সহযোগিতায় এ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনা সভায়  বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ম সুপারভাইজার ওবাইদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, ভুরুঙ্গামারী থানার প্রতিনিধি এস আই নিজামুল।

উক্ত সভায় দেশব্যাপী আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ ভুরুঙ্গামারী উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের  অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে উৎসাহিত  করতে  সকলকে  অনুরোধ করা হয়।

টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স( নবম শ্রেণী) পর্যন্ত ভুরুঙ্গামারী উপজেলায় প্রায় ৬৪ হাজার শিশু কিশোরকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম,পুরোহিত,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রোনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয় এ ভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।  সরকারের এমহতি উদ্যোগকে সাফল্য মন্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )