1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ, ব‍্যাবসায়িকে জরিমানা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ, ব‍্যাবসায়িকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার জব্দ করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের দাফাদার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ‍্যমে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, কৃষি স¤প্রসারণ অফিসার সারোয়ার তৌহিদ, উদ্ভিদ সংরক্ষণ অফিসার রায়হান নবী ও উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের বরিক এসিড (বোরন-১৭ শতাংশ) সার বাজারজাত করছে। এই সারে যে পরিমান বোরন থাকার কথা সেই পরিমান বোরন নেই। এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন। দাফাদার মোড় এলাকার রফিকুল ইসলাম নয়ন তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সার বিক্রি করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের ২৫৭ প্যাকেট বোরন সার জব্দ করে। পরে সেগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। ভেজাল সার বিক্রি করার দায়ে তাকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে  ইউনিটি ক্রপ কেয়ার লি. কোম্পানি ইউনিবোর নামের সারের প্যাকেট যে পরিমান বোরন থাকার কথা ছিল সেই পরিমান বোরন সারে পাওয়া যায়নি। এটি ভোজাল সার। এই সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, সার ব্যবস্থাপনা আইনে ভেজাল বোরন সার বিক্রি করার অপরাধে দাফাদার মোড় এলাকার এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষির উন্নয়নে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )