1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পূজাকে ঘিরে স্যোসাল মিডিয়া মনিটর করছে র‌্যাব | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

পূজাকে ঘিরে স্যোসাল মিডিয়া মনিটর করছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, দূর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পায়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি। এনিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা স্যোসাল মিডিয়া মনিটর করছি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। র‌্যাবের মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া পূজা নিয়ে কিছু জানতে পারলে, সাধারণ জনগণকে অনুরোধ করছি আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে সেটি ভেরিফাই করবো। যদি ঘটনা সত্য হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর যদি কেউ গুজবের উদ্দেশ্যে ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সকলে মিলে সতর্ক থাকলে পূজায় কোন বিশৃঙ্খলা হবে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে দল, মত, বর্ণ নির্বিশেষে সকলে দূর্গা উৎসব উদযাপন করি। এই অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে ৮-১০টি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহিদুর রহমান বলেন, দেশে ৩১ হাজার ৫৪৬টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা হবে। তাই নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার তৈরি করতে হবে। উভয়ে নিরাপত্তার দায়িত্বে থাকলে কোন বিশৃঙ্খলা হবে না। এছাড়া বুধবার থেকে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন-মানসিকতার লোক আছে, যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমরা সতর্ক থাকলে পূজামণ্ডপে পাহারা দেয়া, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রাখলে সুন্দরভাবে পূজা অনুষ্ঠান করতে পারবো। দেশের সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে। এছাড়া দেশের অল্পকিছু ঝুঁকিপূর্ণ মণ্ডপে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ সময় , র‌্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্ণেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )