1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: ডা. জাহিদ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: ডা. জাহিদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর ও উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথাগুলো বলেছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনা ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসা বজায় রাখাই আমাদের রাজনীতি। শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যও। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিঞা। এ সময় পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি উপজেলার ৩৪টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )