1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। তারা হলেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) তাদের নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব আবিষ্কার ও ব্যাখ্যা করার জন্য নোবেল দেওয়া হয়েছে এই তিন অর্থনীতিবিদকে।

এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’। এটি প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের অর্ধেক পাবেন জোয়েল মোকিয়র। তত্ত্বের অপর অংশ ‘সৃজনশীল বিনাশ’ (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) প্রণয়ন ও ব্যাখ্যার জন্য পুরস্কারের বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )