1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু শিক্ষাকে আরো আকর্ষণীয় করে তোলার ওপর জোর দেয়া হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ইএমডিসি প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কের হিট মিটিগেশন প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকার সভাপতিত্ব করেন। সভায় উপজেলা শিক্ষা অফিসার আক্তারুল ইসলাম, সমাজ সেবা অফিসার শামছুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোবাশ্বের আলী, প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রামাণিক ও সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় ব্র্যাক শিক্ষা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক ইউনুস আলী, প্রশিক্ষক হানিফ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি লার্নিং সেন্টারে ৭৫০ জন পিছিয়ে পড়া শিশুকে পাঠদান করা হচ্ছে। বক্তারা সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় করে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )