1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে খামারি অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহারে মতবিনিময় | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ঘোড়াঘাটে খামারি অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহারে মতবিনিময়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করতে “খামারি অ্যাপস ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার” বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। সভায় কৃষকদের উদ্দেশ্যে খামারি অ্যাপস ব্যবহারের উপকারিতা, আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা এবং সারের সঠিক মাত্রা ও প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, “ডিজিটাল অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষকরা সহজেই জমির প্রয়োজন অনুযায়ী সারের পরিমাণ নির্ধারণ করতে পারবেন, যা ফলন বৃদ্ধির পাশাপাশি ব্যয়ও কমাবে।” এছাড়া সভায় রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে জৈব সার বেশি বেশি ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক, ওসি তদন্ত শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার প্রগতিশীল কৃষকগণ। আলোচনা শেষে কৃষকদের মাঝে খামারি অ্যাপস ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )