1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা শূন্যরেখা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।

তিন বাংলাদেশি হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানি (২৩) ও তিন বছর বয়সি শিশু অরণ্য কুমার ভৌমিক। এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কিছুদিন আগে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক একবছর আগে অবৈধভাবে বাংলাদেশ হতে সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন।

পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আমরা আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আত্নীয়দের (মা, বোন) সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )