1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ল্যাম্বের দিনব্যাপী কর্মশালা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে ল্যাম্বের দিনব্যাপী কর্মশালা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৪১ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘এ্যাডভোকেসী মিটিং অন ফেস্টুলা প্যাসেন্ট আইডেন্টিফিকেশন’ বিষয়ে ১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ল্যাম্ব ইউএনএফপিএ-এফআরআরইআই প্রজেক্টের সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সায়েমের সভাপতিত্বে ফেস্টুলা রোগের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন এসআর এইচআর সুমাশ্রী, ডিপিএইচএন হেলেনা, ডিএফ মঞ্জুয়ারা সিএসও , কুড়িগ্রাম।

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান,ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ , প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

উল্লেখ্য, ল্যাম্ব কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ফেস্টুলা রোগী সনাক্ত করে বিনামূল্যে তাদের চিকিৎসাসেবা ও অপারেশন করে আসছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই দুটি উপজেলা ফেস্টুলা মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। ফেস্টুলা রোগী সনাক্তের ব্যাপারে তারা সকলের সহযোগীতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )