1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে জেলা প্রশাসকের ভান্ডারে আশার কম্বল হস্তান্তর  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে জেলা প্রশাসকের ভান্ডারে আশার কম্বল হস্তান্তর 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ জন দেখেছেন
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট  ৪ শত ৩০ টি কম্বল প্রদান করছে বেসরকারি এনজিও সংস্থা আশা। সোমবার বিকাল তিনটায় কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা গুদামে জেলা প্রশাসকের মাধ্যমে তারা এই কম্বল হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ভারপ্রান্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আবুবক্কর সিদ্দিক, ডিস্ট্রিক্ট ম্যানেজার (ট্রেইনি) শাহীন সরকার, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবির, টেক্সটাইল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল জলিল, সাপোর্ট ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকসী, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান প্রতিবছর শীতার্ত, ছিন্নমূল ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশার ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )