1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তি স্থাপন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তি স্থাপন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তি স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি স্থাপনের শুভ উদ্ধোধন করেন আন্ত:উপজেলা নামযজ্ঞ পর্ষদের সভাপতি শুশীল চন্দ্র রায় ও লালমনিরহাটের বানিয়ারদিঘী গিরি ধারী মন্দিরের সাধারণ সম্পাদক  পূর্জ্য চৈতন্য দাম ব্রহ্মচারী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায়, সহসভাপতি নরেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, নাওডাঙ্গা ইউনিয়নের পালপাড়া নাম হট্ট মন্দিরের সভাপতি নরেশ চন্দ্র রায়, গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ কর্ণধার চন্দ্র বিশ্বাস, মন্দিরের অন্যতম সদস্য সনজিত চন্দ্র বিশ্বাস, সাধু চন্দ্র রায়সহ অনেকেই।
মন্দিরের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, গেল রাস পূর্নিমায় তৃতীয় বারের মতো সাতদিন ব্যাপী রাসযাত্রা উৎসব বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আপাতত আমরা সকল সনাতনীদের অর্থায়নে মন্দিরের ভিত্তি স্থাপন সম্পূর্ণ হয়েছে। সবার সহযোগিতা ও সরকারের অনুদানে এই রাধাগোবিন্দ মন্দির করা সম্ভব হবে।
উল্লেখ্য, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গত তিন বছর ধরে বর্ণাঢ্য আয়োজনে রাসযাত্রা উৎসব পালন হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )