1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ জন দেখেছেন
নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত পিশু মামুদের ছেলে তৈয়ব আলী (৫৫)।
প্রত্যক্ষদীর্শরা জানায়, শনিবার বিকালে অটোরিকশা চালক তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ী আসার উদ্দেশ্যে রহনা দেন। ফুলবাড়ী যাওয়ার আগে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর পাড়ে এসে নৌকা খেলা দেখার জন্য সেতুর উপরে যাত্রীসহ অটোরিকশায় বসে নৌকা বাইচ খেলা দেখেন।
নৌকা বাইচ দেখার এক পর্যায়ে পিছন থেকে এসে একটি দ্রুতগামী মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিলে সেতুর উপরে পড়ে মারাক্তক আহত হন অটোরিকশা চালক তৈয়ব আলী। পরে পথচারীরা মুমুর্ষ অবস্থায় দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )