1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে মহান বিজয় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

রাজারহাটে মহান বিজয় দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৬ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

 এরপর  রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা ও  সন্তান কমান্ড,  প্রেসক্লাব রাজারহাটসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, ও  উপজেলা স্কাউটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভেও উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে  জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়োনো ও পায়রা অবমুক্ত করণ, পুলিশ-আনসার ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ শেষে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

 পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন ও প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিয়োগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

অপরদিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ,  প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন প্রমূখ। শেষে উপজেলা পরিষদ সাংস্কৃতিক মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )