1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী শিক্ষার্থীদের নিয়ে ধানের শীষের শ্লোগান দেয়ায়  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ছাত্রদলের দুই নেতাকে আদালতে তলব: ভূরুঙ্গামারী শিক্ষার্থীদের নিয়ে ধানের শীষের শ্লোগান দেয়ায় 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিদ‍্যালয়ের শিশুদের দিয়ে ধানের শীষের পক্ষে শ্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করেছে দুই ছাত্রদল নেতাকে।

মুহাম্মদ আয়াজ, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচন এলাকা ২৫, কুড়িগ্রাম-১ , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও সিভিল জজ, কুড়িগ্রাম কর্তৃক গত ২৫ জানুয়ারী স্বাক্ষরিত পত্রে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোকাদ্দেছ আলী ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়ার সহসভাপতি মোঃ শাহজাহানকে আগামী ২৭ জানুয়ারী কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন (কক্ষ নং ৭০১ ও ৭০২) এ উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব আচরণ বিধি লংঘন এবং নির্বাচনী বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ প্রদান করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এসংক্রান্ত একটি সমন অভিযুক্তদের কাছে পৌছে দেবার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য,  গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ও শিলখুড়ী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিশুদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোাগান দেয়।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ঘটনাটির জন‍্য উপজেলা ছাত্রদলের আহবায়ক ও মিজানুর রহমান মিন্টু ও সদস‍্যসচিব মাইদুল হোসাইন স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও শিলখুড়ি ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইন কে নির্বাচন পরিচালনা কমিটির পদ থেকে অব‍্যাহতি দিয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্হী কাজ করার অভিযোগে তাকে কারন দর্শানোর নোটীশ দিয়ে স্বশরীরে উপস্হিত হয়ে ৪৮ ঘন্টার মধ‍্যে জবাব দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )