1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আনোয়ারুল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামির উদ্যোগে এই পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদেও সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।

তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এসময় নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )