


মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৭ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা প্রদান করে ভ্রাম্যমান আদালত। পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: জুলফিকার আলী বলেন, পার্বতীপুর শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২), আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬), জাবেদ (২৮) কে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভ্রাম্যমান আদালতের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন দৈনিক দেশ রুপান্তর কে বলেন, মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।